ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে এম এ মোতালেব সিআইপির সাক্ষাত

সাতকানিয়ার উন্নয়ন তরান্বিত ও সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশনা

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার উন্নয়ন কর্মকান্ড তরান্বিত ও সংগঠনকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের বেশ কয়েকজন নেতাকে সাথে এম এ মোতালেব সিআইপি২০ ডিসেম্বর রবিবার দুপুরে গনভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। কুতুব উদ্দিন চৌধুরী সাক্ষাতের সময় সাথে উপস্থিত ছিলেন। এছাড়াও সাতকানিয়া পৌর মেয়র চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ও রূপ কুমার নন্দি খোকন উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে এম এ মোতালেব সিআইপি প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়ে  উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। সাতকানিয়ার মানুষ আপনার নৌকা প্রতীককেই বিপুল ভোটে নির্বাচিত করেছে। এখন সাতকানিয়ার উন্নয়নে আপনাকে বিশেষ ভাবে সহযোগিতা করতে হবে। এ কথার জবাবে প্রধানমন্ত্রী সাতকানিয়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর সাথে এম এ মোতালেব সিআইপির সাক্ষাত

প্রকাশিত: ১০:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯