
লোহাগাড়া প্রতিনিধিঃ
কনকনে শীতের মৌসুম। শীতকালীন সময়ে এলাকার অনেক মানুষ অসহায়ত্ব জীবন-যাপন করছেন।
শীতার্তদের মানুষের পাশে সহানুভূতির হাত প্রসারিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্ঠায় ১০ জানুয়ারী সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ২২০জন অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে শীতকালীন কম্বল সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুঃস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চুনতি ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী।
এসময় চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম চৌধুরী পল্টু, চুনতি ইউপির সেক্রেটারি বিকাশ বড়ুয়াসহ ইউপির সকল সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।

চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী বলেন, কনকন শীতে চুনতির অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে। বর্তমান সরকার অসহায় এবং খেটে-খাওয়া মানুষের সরকার। এ সরকারের আমলে চুনতির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়নত সাধিত হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




