ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন

নিজস্ব প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন।

সোমবার) ২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়- অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে শাহাদাৎ হোসেন স্বাধীনকে নিয়োগ প্রদান করা হলো। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জানা যায়, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলী আহমেদ এবং সামশুন্নাহারের সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি দিল্লীর সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন শাহাদাৎ হোসেন স্বাধীন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন

প্রকাশিত: ০১:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬