ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন শতবর্ষী বৃদ্ধা ভেট্টা খাতুন ও দিলু পাগলী

রায়হান সিকদার, নিজস্ব প্রতিবেদকঃ

শতবর্ষী একজন বিধবা বৃদ্ধা ভেট্টা খাতুন। বয়স একশ’ ছুঁই ছুঁই। বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজির পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত রৌশন আলীর স্ত্রী। স্বামী ও সন্তান না থাকায় অসহায় এ বৃদ্ধার করুন অবস্থায় দিনাতিপাত করছেন। ভিক্ষার চালে পাতে ভাত জুটে। জরাজীর্ণ একখানি মাটির ঘর। আছে শুধু বেঁচে থাকার আকুতি। যিনি সুদীর্ঘ ৯৫ বছর ধরে বেঁচে আছেন নীরবে। বৃদ্ধা ভেট্টা খাতুনের কেউ নেই দেখভাল করার।
তার খবর শুনে কিছুদিন পুর্বে তাকে দেখতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু । তিনি তাকে দেখে খুব বেশী অনুতপ্ত হন। বৃদ্ধার পাশে তিনি কিছুদিন সময় কাটান। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন।বৃদ্ধা ভেট্টা খাতুন এতে অনেক বেশী খুশী।

অপরজনের নাম দিলু আরা পাগলী।অসহায়ত্বের জীবন-যাপন। তার বাড়ী উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া ঘোনা পাড়ার মৃত সমশুল আলমের স্ত্রী।২০ বছর পুর্বে বিধবা হন। ৫৫ বছর বয়সে তার কোন ভিটা-জমি নেই। কষ্টের সংসার। দুর্বিষহ জীবন যাপন। থাকার কোন ঘরবাড়ী ছিলনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরুপ পুটিবিলার অসহায় বৃদ্ধা ভেট্টা খাতুন এবং পদুয়ার দিলু আরা পাগলীর জন্য ঘরের ব্যবস্হা করা হয়।

২জন অসহায় মহিলাকে ২টি ঘরের ব্যবস্হা করে দিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু ।

তিনি জানান, পুটিবিলার বৃদ্ধা ভেট্টা খাঁতুন শতবর্ষী মহিলা এবং পদুয়ার দিলু আরা পাগলীর মত যারা অসহায়ত্বের জীবন যাপন দেখে সত্যিই আমি অনুতপ্ত। কিছুদিন পুর্বে ভেট্টা খাঁতুনকে তার ভাঙ্গা ঘরে দেখে আসলাম। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করেন। তাকে দেখভাল করার জন্য তিনি সব ধরণের উদ্যোগ নিয়েছেন। অপরজন দিলু আরা পাগলীও অসহায়। তার বসবাস করার মত ছিলনা কোন ঘরবাড়ী।
অসহায়ত্বের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ তারা দুটি ঘর পাচ্ছেন। ইতিমধ্যে তাদের জন্য দুটি ঘর বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই পরিদর্শন করে কাজ শুরু করবেন বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ডাকাতি! লুট করে নিয়ে গেছে স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকা

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন শতবর্ষী বৃদ্ধা ভেট্টা খাতুন ও দিলু পাগলী

প্রকাশিত: ১২:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০