
আবুল কাসেম সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের এফ রহমান সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগি হয়ে পডেছে । দক্ষিণ চট্টগ্রাম তথা সারা বিশ্বের গর্বিত সাহিত্যিক আবুল ফজলের পিতা মৌলানা ফয়জুর রহমানের নামে কেঁওচিয়া এফ রহমান সড়ক নাম দেওয়া হয়। চট্টগ্রাম-কেরানীহাট-বান্দরবান সড়কের কেঁওচিয়া দস্তিদারহাট হইতে ধর্মপুর, বাজালিয়া, কালিয়াইশ মৌলভীর দোকান আরকান সড়কের সাথে সংযুক্ত এই সড়কটি। ফলে বিভিন্ন ইউনিয়নের জনসাধারন ও যানবাহন চলাচলের যোগাযোগ মাধ্যম এফ রহমান সড়ক। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছরে উন্নয়নের হাত লাগেনি এই সড়কটিতে। সরেজমিনে দেখা যায়, দস্তিদারহাটের উত্তর পাশে সড়কের দুপাশে প্রতিযোগিতামুলক হারে গড়ে তুলেছে রকমারি দোকান। বড় বড় গর্ত আর ব্যবসায়ীদের মালামাল যত্রতত্র ভাবে মজুদ রাখার কারনে এবং সড়কের উপর বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি দিয়ে চলাচল যেন নরক যন্ত্রনা। সাধারন জনগন যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগে পডছে প্রতিনিয়ত এমনকি অত্র ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় আসা যাওয়া কোমল মতি ছাত্র/ছাত্রীদের চলাচল করতে কষ্টকর হয়ে পড়েছে ।
১৪ই অক্টোবর ২০১৯ ইং অনুষ্টিত হতে যাচ্ছে সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন। এরই মধ্য বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারনা করতে দেখা যায়। অথচ এফ রহমান সড়কের এই ভয়াবহ চিত্র প্রার্থীদের নজরেও পডছে প্রতিদিন। বড় বড় গর্তের মধ্যে গাড়ী নিয়ে হেলে দুলে প্রচার প্রচারনা গনসংযোগ ও পথ সভার আয়োজন করতে দেখা যায়। সড়কের চিত্র দেখেও না দেখার ভান করে ছুটে চলছে প্রতিটি গ্রামে। সড়কের উভয় পাশে অবৈধ দখল উচ্ছেদ, সড়কের উভয় পাশে পানি নিস্কাসনের ব্যবস্থার মাধ্যমে অন্তত সাধারন জনগনের চলাচলের সু ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























