
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আমিরাবাদের সুখছড়ি গ্রামের গর্বিত সন্তান বুয়েটের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.দীপক কান্তি দাশ ও তার ছোট ভাই আমিরাবাদ ইউপির মেম্বার সমাজসেবক মৃণাল কান্তি মিলনের গর্বিত মা প্রয়াত প্রতিভা রাণী দাশের নামে প্রতিষ্টিত প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপ। এই সামাজিক সংগঠনটি প্রতি বছরের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা, সার্টিফিকেট প্রদান করে থাকেন।
তারই ধারাবাহিতায় ২৬জানুয়ারী সকালে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২১সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ৩কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বারক ক্রেষ্ট, নগদ ৪হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করেছেন।
সুখছড়ি গ্রামের গর্বিত সন্তান বুয়েটের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.দীপক কান্তি দাশের পৃষ্টপোষকতায় ৩ কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
এসময় উপস্হিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ আলমগীর, সুখ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ বারের মত নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী জিন্নাহ,সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ,প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপের আহবায়ক ও আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য সমাজসেবক মৃণাল কান্তি মিলন মেম্বার।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















