
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ার বিভিন্ন এলাকার অসহায় প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।যেখানে প্রতিবন্ধীদের অসহায়ত্ব জীবনযাপন সেখানে দুর্বার গতিতে ছুটে চলেন তিনি।সহযোগীতা ও সহমর্মিতার হাত প্রসারিত করেন আরমান বাবু রোমেল। বিরলপ্রজ এমন মানুষ খুবই কম জন্মায় সমাজে। অটিজন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করায় এবং স্বাস্থ্যসেবায় অতুলনীয় অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বীকৃতস্বরুপ সম্মাননা পেলেন লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা সদরের অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে ৪৭তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলকে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।এসময় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















