রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আজ ১৫মে বুধবার সকাল ১০টায় লোহাগাড়া থানা কমপাউন্ডে থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জহির উদ্দিন,থানার সেকেন্ড অফিসার এসআই মো: আব্দুল হক।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত লোকজন তাদের অভিযোগ সরাসরি তুলে ধরেন। লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম তাদের অভিযোগ শোনেন।
তাৎক্ষনিক ব্যবস্থা নিতে উপস্থিত অফিসারদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দর্শনার্থীদের কিছু কিছু অভিযোগ সরাসরি সবার সামনে সমাধান করেন তিনি।
ওপেন হাউজে ডে অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ জনগনের সেবক,জনগনের বন্ধু, আমরা জনগণকে সেবা দিতে এসেছি। যেকোন ধরণের অভিযোগ থাকলে কোন দালাল ও প্রতারক চক্র ছাড়া অফিসার ইনচার্জকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















