
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আমিরাবাদ ইউনিয়নের
পশ্চিম আমিরাবাদ খৈয়াকূল পাড় এলাকায় প্রচার-প্রচারণা ও গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন আমিরাবাদ ইউপির নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউপির সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ।
২৫ সেপ্টেম্বর সারাদিন তিনি নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগে ছিলেন। নির্বাচনী প্রচারের সময় পশ্চিম আমিরাবাদ খৈয়াকূল এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















