ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালট: নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ১২:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪৮ পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের তালিকা শতভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী এ নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।

ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে/ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে ১ কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে এবং একটি কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পোস্টাল ব্যালট: নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ

প্রকাশিত: ১২:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬