পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন উপজেলা যুবলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম।
শুক্রবার পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনাস্থ পরিবারিক জামে মসজিদে নামাজ শেষে দাদা দাদির কবর জিয়ারত করেন।
পরে প্রখ্যাত আলেম শিলখালী ইউনিয়নে মাওলানা খিজির শাহু(রাঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
জাহাঙ্গীর অালম বলেন, মুজিব আদর্শের সৈনিক হিসাবে দীর্ঘদিন পেকুয়ার রাজনীতি করে চলছি। বিএনপি-জামাতের শত নির্যাতনেও আওয়ামী রাজনীতি থেকে সরে যায়নি। জনগণের ভালবায় বিপুল ভোটে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি। এরই ধারাবাহিকতায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছিল। সর্বশেষ আমার দাদা দাদিসহ আত্বীয় স্বজনের কবর জিয়ারত ও প্রখ্যাত আলেম শিলখালী ইউনিয়নের মাওলানা খিজির শাহু(রাঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে অানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলাম।
সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সাংসদ চকরিয়া-পেকুয়ার সুদৃষ্টি থাকতে হবে। নৌকার মনোনয়ন নিশ্চিত করলে জনগণ ও দলীয় নেতাকর্মীর ভালবাসায় ইনশাল্লাহ নৌকার বিজয় নিশ্চিত করবো।
এসময় জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল বছার, উপজেলা যুবলীগের সহসভাপতি শফিউল অালম, যুবলীগ নেতা অাজগর আলী, টইটং যুবলীগ সম্পাদক মোঃ বাচ্ছু মিয়া, যুবলীগ নেতা রেজাউল করিম, জাফর অালম, হারুনুর রশিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























