ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সরকারের উপদেষ্টারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে খালেদা জিয়ার জানাজা, দাফন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ বহনের পুরো পথজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং নির্ধারিত সময় আগেই গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, “এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত এবং জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।”
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে শফিকুল আলম বলেন, “তিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। দেশের গণতন্ত্র বারবার সংকটে পড়লেও তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আমরা তা পুনরুদ্ধার করেছি। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে এবং প্রায় ৪৫ বছরের দীর্ঘ জনসেবার মাধ্যমে তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, তা অতুলনীয়।”
জানাজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে সব বিষয় নতুন করে পর্যালোচনা করা হয়েছে। জানাজার দিন রাজধানীতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য, এপিবিএন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীর পক্ষ থেকেও সহায়ক ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, জানাজা ও দাফন আয়োজনের পুরো প্রক্রিয়ায় বিএনপির সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করছে।
নিরাপত্তা শঙ্কার বিষয়ে প্রেস সচিব আশ্বস্ত করে বলেন, “কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই সব আয়োজন সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফন

প্রকাশিত: ০৮:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫