
রায়হান সিকদারঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারাদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
৩০ সেপ্টেম্বর(মঙ্গলবার) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির নেতারা। পূজা মন্ডপে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমু্ল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল,দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট আবু তাহের, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী,সুভাষ চন্দ্র নাথ, শিবু চৌধুরী, প্রসেংজিৎ পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি মিলন মেম্বার, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ,যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল,সিনিয়র সদস্য শিক্ষাবিদ সুমন মজুমদার প্রমুখ।

পূজামণ্ডপ পরিদর্শন কালে বক্তারা বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব।” তিনি সবাইকে মিলে এই উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।
বক্তারা আরও বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সকল পদক্ষেপ নেব। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে।
এছাড়াও পূজা মন্ডপ পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা, উপজেলা পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকরা ও পুজার্থীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















