
লোহাগাড়া প্রতিনিধিঃ
কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় (কোভিড-১৯) লোহাগাড়ায় ১ পুলিশ সদস্য, চিকিৎসক ও ইউপি সদস্যসহ ৮ জনের করোনা শনাক্ত হয়।
বিষয়টি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্তরা হলেন লোহাগাড়া থানার এএসআই মো: জাহেদ(৩৩), পদুয়া ইউপি সদস্য কাউছার উদ্দিন (৩৮), লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (৩৫), লোহাগাড়ার বাসিন্দা কাজী কাদের নেওয়াজ(৪০), আরফাতুল ইসলাম(৩৪), মো: সাকিব (১৮), মো: শাহজাহান(৪২) ও এক মহিলা (৩৭)।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯০ জন। সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। এই পর্যন্ত লোহাগাড়া থানা পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে ৭ জন। ১ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















