
শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস আলহাজ মাওলানা শাহে আলম বলেছেন, পুরো কোরআন শরীফই হচ্ছে রাসুলুল্লাহ (সঃ) এর চরিত্র। কোরআন শরীফ পাঠ করলেই রাসুলুল্লাহ (সঃ) এর আদর্শ পাওয়া যাবে। কারন কোরআনই হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম।
তিনি চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর বাদে মাগরিব থেকে শুরু হওয়া সমাপনী অধিবেশনে তকরির পেশকালে এ কথা বলেন। সালাতুল এশার পর পবিত্র কালামে পাক থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত, নাতে রাসুল (সঃ) এর তাকরির শুরু করেন তিনি।
ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে ১৩ একর জমি বিশিষ্ট সীরত ময়দান। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের পৃথক ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে আন্দরকিল্লাহ শাহী জামে মসিজদের খতিব আলহাজ শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ও গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মালেক। বাদে এশা থেকে ভোররাত পর্যন্ত আলহাজ মাওলানা খন্দকার মাহবুবুল হক,ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, ড. মাওলানা সাদেকুর রহমান আল-আজহারী, আলহাজ মাওলানা জাকারিয়া আল হোসাইনি ও অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি তকরির পেশ করার কথা রয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























