
নিজস্ব প্রতিবেদকঃ
অাগামী ২০অক্টোবর লোহাগাড়া সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় লোহাগাড়ার সর্বস্তরের মানুষের মাঝে চলছে নির্বাচনী আমেজ। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাপ ততই বাড়ছে।
আগামী আধুনগর ইউপির নির্বাচনে ৬নং ওয়ার্ডে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মেম্বার পদে আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার মোহাম্মদ আবদুল। তার বাবার নাম সালেহ আহমদ।তার বাড়ী আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়া এলাকায়।
গতকাল তিনি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় হতে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ইউপি মেম্বার মোহাম্মদ আবদুল মালেক গতবারের নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করেছেন। মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিনি কাজ করেছেন। পুণরায় তার ওয়ার্ডে মানুষের সেবা করতে চান।করোনাকালীন সময়ে তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় ও হত দরিদ্র মানুষকে ত্রাণ বিতরণ করেছেন এবং নগদ অর্থও প্রদান করেছেন। পেয়েছেন মানুষের ভালবাসা ও আন্তরিকতা।
আধুনগর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আবদুল মালেক জানান, আমি আবারও এলাকার মানুষের সেবা করতে সেবা পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। গতবারে মেম্বার পদে নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের উন্নয়নে ও মঙ্গলের জন্য কাজ করেছি। মানুষের ব্যাপক সাড়া পেয়েছি । তিনি তার ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারো মেম্বার পদে নির্বাচনে লড়বেন। তিনি অত্যন্ত আশাবাদী, তার ওয়ার্ডের মানুষের ভালবাসা নিয়ে আবারও এলাকাবাসী তাকে মেম্বার পদে নির্বাচিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইউপি মেম্বার মোহাম্মদ আবদুল মালেক আধুনগরে ৬নং ওয়ার্ডের মানুষের ভালবাসা, দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















