ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুটিবিলায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সড়াইয়া এলাকায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

১আগস্ট(শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত কিশোরের নাম মোহাম্মদ তাওসিফ(১৬)। সে পুটিবিলা দক্ষিণ সড়াইয়া রামবিলা এলাকার পল্লী চিকিৎসক মোঃ ইব্রাহীমের পুত্র।

সাপের কামড়ে কিশোরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুটিবিলা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ পেয়ার মিয়া জানান, তাওসিফ তার ভাগিনা। সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে উঠানে বের হলে বিষধর সাপ তাকে কামড় দেয়।তাৎক্ষণিক তাকে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সে মৃত্যু্বরণ করে। লাশ ১০টার দিকে বাড়িতে নিয়ে আসে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাজ্জাদ আমিন বলেন, সাপের কামড়ে তাওসিফ নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যবরণ করে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পুটিবিলায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু!

প্রকাশিত: ১২:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫