
ঠাকুরগাঁও প্রতিনিধি
সকাল থেকেই বিভিন্ন স্থানে খন্ডখন্ড মিছিল করে নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। এ সময় পীরগঞ্জ পৌর এলাকায় দোকানপাট বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে পশ্চিম চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা আকতার পুতুল, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, রেজওয়ানুল হক বিপ্লব, মোজাহারুল ইসলাম, কৃষ্ণমোহন রায়, বাদল চন্দ্র রায়, প্রফুল্ল চন্দ্র রায় সহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।
সাবেক এমপি ইমদাদুল হককে আওয়ামী লীগ মনোনয়ন দেয়া না হলে রাজপথ রেলপথ বন্ধ করা ছাড়াও বিক্ষোভ কর্মসুচি দেয়ার হুশিয়ারী দেন বক্তারা। এ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলীকে মনোনয়ন দেওয়ার খবরে এই কর্মসূচী পালন করা হয়। তবে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























