শহিদুল ইসলাম (শহিদ), থানচি বান্দরবান
উপজেলাধিন টিএনটি পাড়া, টুটং পাড়া, ছান্দাক পাড়া, শাহাজাহান পাড়া, তক্ষং পাড়াসহ প্রায় ১০টি পাড়াবাসীর চলাচলের মাধ্যম থানচি ছান্দাক পাড়া সড়কের শুরুতে সেঙ্গুইন ঝিড়ির উপর নির্মিত গ্রাডার ব্রিজ কিন্তু এই ব্রিজের দক্ষিন পাশে^ প্রতিবছর বৃষ্টিপাতের কারনে সড়কের দুই পাশে^ পাহাড়ের মাটি সড়ে গিয়ে ব্রিজের উপর চলে আসার কারনে ব্রিজের এপার থেকে উপারে যাওয়া অসাধ্য হয়ে পড়েছে ।
স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী এবং সপ্তাহে দুইদিন থানচি বাজারে তরিতরকারি,কলা,আনারস,পেপে ইত্যাদি বিক্রি করতে আসা কৃষক বাজারে তাদের উৎপাদিত পন্য বিক্রি করতে আসতে পারছেনা , টিএনটি পাড়ার বাসিন্ধা আইসক্রিম বিক্রেতা জসিম বলেন আমি আইসক্রিম বিক্রি করতে যাওযার সময় কয়েকবার পড়ে গেছি ।
চলাচলকারী ও এলাকাবাসী মনে করে সড়কের দুই পাশে^ সাইড ওয়াল ও ব্রিজের দক্ষিন পাশে^ স্পিড ব্রেকার না থাকার কারনে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই জনগনের চলাচলে সুবিদার্থে ও জানমাল রক্ষায় উপরোক্ত সমাস্যা লাগবে কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন চলাচররত পথচারী এলাকাবাসী ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























