ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পালাতে পারবেন না সাহেদ, শিগগির ধরা পড়বেন: র‌্যাব

দেশবাংলা ডেস্কঃ

রিজেন্ট গ্রুপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অর্থপাচারে মামলা হবে বলে জানিয়েছে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক সারওয়ার-বিন-কাশেম। বুধবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি রিজেন্ট হাসপাতালের অনিয়ম প্রসঙ্গে এ কথা জানান তিনি।

সারওয়ার-বিন-কাশেম জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে গ্রেপ্তার করতে তৎপর রয়েছে র‍্যাব। গতরাতেও অভিযান চালানো হয়েছে। খুব শিগগিরই তাকে আটক করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সারওয়ার বিন কাশেম বলেন, রিজেন্ট হাসপাতালে অভিযানের পর এর প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার প্রমাণ পেয়েছে র‍্যাব।

সাহেদ করিম যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান সারওয়ার-বিন-কাশেম

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পালাতে পারবেন না সাহেদ, শিগগির ধরা পড়বেন: র‌্যাব

প্রকাশিত: ০৪:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০