ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বিএনপির ভোট পুনঃগণনা দাবিতে বিক্ষোভ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভোট পুনঃগণনার দাবিতে শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’ ও ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে করতে হবে’ স্লোগান প্রদান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেট বন্ধ রাখা হয় এবং পুলিশের পাশাপাশি বিজিবি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।
বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনী প্রহরায় কার্যালয়ে প্রবেশ করেন। পরে পাবনা-৩-এর পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪-এর পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টার বৈঠকের পর তারা কর্মীদের নিয়ে কার্যালয় থেকে সরে যান।
জেলা প্রশাসক পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানিয়েছেন, বিএনপির আবেদনপত্র দুইটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পাবনায় বিএনপির ভোট পুনঃগণনা দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬