ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিবন্দী গর্ভবতী মহিলাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে প্রশংসায় ভাসছে ফায়ার সার্ভিস কর্মীরা

রায়হান সিকদারঃ

লোহাগাড়ায় বন্যাকবলিত এলাকায় পানিবন্দী এক গর্ভবতী নারীকে স্ট্রেচারে তুলে কাঁধে নিয়ে  হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। গর্ভবতী নারীর নাম মিজবাহুল জান্নাত (২২)। তিনি ওই এলাকার সৌদিআরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে মিজবাহুলের প্রসব বেদনা শুরু হয়। তাঁর বাড়ি থেকে উপজেলা সদরের হাসপাতালে দূরত্ব প্রায় দুই কিলোমিটার। কিন্তু ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো সড়ক পানিতে ডুবে যাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক ঘণ্টা যন্ত্রণায় কাটানোর পর ভোরের দিকে খবরটি পূর্ব পরিচিত লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজকে জানায়। খবর পেয়ে  শাহজাদা মিনহাজ তাৎক্ষণিক লোহাগাড়া  ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। জানা যায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারী এক পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, এক সাংবাদিকের মাধ্যমে খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
দুর্যোগের সময়ে ফায়ার সার্ভিসের এমন মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

পানিবন্দী গর্ভবতী মহিলাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে প্রশংসায় ভাসছে ফায়ার সার্ভিস কর্মীরা

প্রকাশিত: ০৯:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬