রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭১নং চরম্বা সুফিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আজ ২৯জুলাই সকালে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চরম্বার কৃতি সন্তান,আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মুহাম্মদ মুছা কোম্পানির সহধর্মিণী নারীনেত্রী ও সমাজসেবী মিসেস খালেদা।
বিষয়টি লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মুসলেম উদ্দিন উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এছাড়াও বিদ্যালয়ের এমপি প্রতিনিধি হিসেবে নারীনেত্রী খালেদা বেগমকে মনোনীত করা হয়েছে।
আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মুহাম্মদ মুছা কোম্পানীর সহধর্মিণী মিসেস খালেদা বেগম পশ্চিম চরম্বা সুফিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ,জননন্দিত নেতা, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও সাংসদ প্রফেসর ড.নদভীর সুযোগ্য সহধর্মিণী, সাতকানিয়া লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















