
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহাসিক ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় মোবাইল মার্কেট ইউনিট ও বটতলী শহর যুব বিভাগের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের।
বটতলী শহর শাখার কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে যুববিভাগের মোবাইল মার্কেট ইউনিটের সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল কবির এরফান ও লোহাগাড়া বটতলী শহর যুববিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জালাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বটতলী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক দিদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লোহাগাড়া শহর আদর্শ শাখার সভাপতি হাফেজ জুনাইদ।
সভায় মোবাইল মার্কেট ইউনিট ও বটতলী শহর যুব বিভাগের অন্যন্যরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















