ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ দূষণ করে গোয়াল ঘর নির্মাণ ও বিধিসঙ্গতভাবে  ভবন না করার দায়ে লোহাগাড়ায় দুইজনকে জরিমানা 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ দূষণ করে গোয়াল ঘর নির্মাণ ও বিধিসঙ্গতভাবে ভবন না করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা,অনাদায়ে সাত দিনের জেল প্রদান করা হয় অপরজনকে তিন হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

২৮ আগস্ট( বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পশ্চিম আমিরাবাদের নতুন বাজারের পার্শ্ববর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সাইফুল ইসলাম।

অভিযান কালে লোহাগাড়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী,লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি বিধান মিত্রসহ থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পশ্চিম আমিরাবাদের নতুন বাজারের পার্শ্ববর্তী এলাকায় ইউসুফের স্ত্রী রোজিনা আক্তার প্রতিবেশী আবুল হাসেমের স্ত্রী সেলিনা সুলতানা এর বসত ঘরের সাথে ঘেঁষে গোয়াল ঘর বেঁধে গরু গরু লালন পালন করে পরিবেশ দূষণ ও দূর্ভোগ সৃষ্টি করছিল। এরপুর্বে লোহাগাড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী ঘটনাস্থল পরিদর্শন করে বার বার গোয়ালঘর সরিয়ে নিতে বলেও কাজ হয়নি।মৌখিক নির্দেশ না মানায় লিখিত নোটিশ প্রদান করা হয়। নোটিশ দেওয়ার পরও কর্ণপাত না করায় এবং জায়গা না রেখে ভবন নির্মাণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে জরিমানা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সাইফুল ইসলাম বলেন, পরিবেশ দূষণ করে গোয়াল ঘর নির্মাণ করার দায়ে ১৮৬০ সালের পেনাল কোডের ২৬৯ ও ২৭০ ধারা মতে রোজিনা আকতারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের জেল প্রদান করেন। একই সাথে বিধিসঙ্গতভাবে ভবন না করার দায়ে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মতে সেলিনা সুলতানা কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিবেশ দূষণ করে গোয়াল ঘর নির্মাণ ও বিধিসঙ্গতভাবে  ভবন না করার দায়ে লোহাগাড়ায় দুইজনকে জরিমানা 

প্রকাশিত: ১১:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫