
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭ টি গ্যাসসেল উদ্ধার করেছে থানা পুলিশ।
৩০এপ্রিল(বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কলাউজান ৩নং ওয়ার্ডের আলীকদম মুন্সি বাড়ি, তেলি পাড়া, নাজির হোসেন-এর বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগান ও গ্যাসসেল উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, ৯৯৯ এর ভিত্তিতে খবর পেয়ে আমরা থানা পুলিশের টিমকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। কলাউজান তেলি পাড়া, নাজির হোসেন-এর বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগান ও গ্যাসসেল উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার হওয়া অস্ত্র ও টিয়ারশেল সরকারি সম্পত্তি এবং এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা আমাদের।এ ব্যাপারে আমরা যাচাই-বাচাই করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















