[primeitworld_print id="11096"]
ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা নদীতে যাত্রী বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ অসংখ্য

পাটুরিয়া ফেরিঘাটের ৫ নং পন্টুন এলাকায় পদ্মা নদীতে যাত্রী বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার কিছু সময় আগে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে কতজন যাত্রী নিয়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাটুরিয়া নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লাবু মিয়া জানান, পাটুরিয়া ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পারাপারের চেষ্টা করে কিছু যাত্রী। পরে ফেরিঘাটের ৫ নং পন্টুন এলাকায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদ্মা নদীতে যাত্রী বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ অসংখ্য

প্রকাশিত: ১০:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০