ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়া হাইস্কুল ম্যানেজিং কমিটি গঠন, পুণরায় সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জাবেদ করিম

নিজস্ব প্রতিবেদকঃ 

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে এস.এম জাভেদ করিম কে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী।

গত ২৩ আগষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক(পদাধিকার বলে), সদস্য আব্দু সাত্তার, আইয়ুব আলী,নুরুল আমিন, মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌসি, শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান হেলালী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নিপু দত্ত।

পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিং এ সদস্যদের সম্মতিক্রমে নুরুল আলম কোম্পানিকে কো-অপ্ট সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম জাভেদ করিম বলেন, বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছি।বিদ্যালয়ের শিক্ষার মানকে ত্বরানিত করতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দরকে সবসময় নির্দেশনা দিয়েছি। আমাকে আবারো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদুয়া হাইস্কুল ম্যানেজিং কমিটি গঠন, পুণরায় সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জাবেদ করিম

প্রকাশিত: ০৫:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২