ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়া তেওয়ারি হাটে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযোগ ইজারাদারের

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারি হাট বাজারে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করার জন্য অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে পদুয়া বাজারের ইজারাদার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর বরাবরে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ, দীর্ঘদিন ধরে পদুয়া বাজারে সরকারের নির্মাণ করা প্লাটফর্ম দখল করে কতিপয় কিছু অসাধু লোক বিভিন্ন দোকান পরিচালনা করে আসছেন। ফলে বাজারে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। ঠিকমত পদুয়া বাজার থেকে ইজারা পাচ্ছেনা ইজারাদার।

এ ব্যাপারে ইজারাদার মোহাম্মদ আলমগীর জানান, পদুয়া তেওয়ারী হাট বাজারের অবৈধ স্থাপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । বাজারের সুনাম নষ্ট হচ্ছে।অবৈধ দখলদারদের কারণে ইজারা ঠিকভাবে পাচ্ছিনা। আমার আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, পদুয়া বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাজারে অবৈধভাবে যারা দখলে রয়েছে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোন অবস্থায় বাজারের সুনাম নষ্ট করা যাবেনা।পদুূয়া বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলে থাকা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদুয়া তেওয়ারি হাটে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযোগ ইজারাদারের

প্রকাশিত: ০৭:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫