
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপত এনামুল হক কে বরণ করেছে বিদ্যালয় এডহক কমিটি,অভিভাবক সদস্য ও বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা।
২৪আগস্ট বিকেলে তিনি স্কুলে আগমন করলে তাকে বিদ্যালয় পরিচালনা কমিটি, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ফুল দিয়ে বরণ করেন।
এর পুর্বে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলামকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক, প্রধান শিক্ষক ও অভিভাবক সদস্যকে সাথে নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন,সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম,পদুয়া ইউপি সদস্য শব্বির আহমদসহ বিদ্যালয়ের এডহক কমিটি, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাশেম বলেন, এ বিদ্যালয়ের একটি ঐতিহ্য রয়েছে, এ বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠাগত উন্নয়নকে এগিয়ে নিতে সবাই মিলে একসাথে কাজ করলে শিক্ষার মান ও উন্নয়নে সফলতা আসবে। আমরা বিদ্যালয়ে দায়িত্ব নিয়েছি উন্নয়নের জন্য। কোন দুর্নীতি ও অনিয়মকে আমরা ছাড় দিবোনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন বলেন, বিদ্যালয়ের নতুন সভাপতি প্রথম সভা করা হয়েছে।বিদ্যালয়ে আগমন করলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কাজ করার জন্য আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ এনামুল হক বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করব এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার, তা করা হবে। আমি স্কুলের দায়িত্ব নিয়েছি, এ স্কুলের বিভিন্ন কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার জন্য।
আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যেনো এ প্রতিষ্ঠানের সকল কাজ ও সেবা সুষ্ঠভাবে করতে পারি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















