
রায়হান সিকদারঃ
২৬ মার্চ’ মহান স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন সভাপতিত্ব করেন।
স্বাধীনতা দিবসের তাৎপর্য উল্লেখ পূর্বক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোসলেহ উদ্দীন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ গোলাম রসুল।
স্বাধীনতার মহান যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যান কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
