
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। ১২৫৪জন শিক্ষার্থী রয়েছে। তৎমধ্যে ১২০০জনের মত শিক্ষার্থী টাইফয়েড টিকার আওতায় এসেছে।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ১টার দিকে টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
পরিদর্শন কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন,
উপজেলা নিরাপদ খাদ্য,পরিদর্শক মোহাম্মদ শের আলী, স্বাস্থ্য সহকারি আবুল কালাম, জাহেদ শাহ, শিফা চক্রবর্তী, জিসান, দিপালী প্রভাসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, উপজেলায় ইতিমধ্যে প্রায় ৬০ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। আজকেও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০০ মত শিক্ষার্থী টাইফয়েড টিকার আওতায় এসেছে।
তিনি বলেন, লোহাগাড়ায় টাইফয়েড টিকা যারা নেয়নি, সবাই যদি এ টিকার আওতায় আসলে লোহাগাড়াকে টাইফয়েড মুক্ত হবে। আপনি ও আপনার সন্তানের টাইফয়েড টিকা নিশ্চিত করুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















