ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ইলিয়াছ সিদ্দিকি, বিদ্যোৎসাহী প্রতিনিধি কাজি জসিম ও কামাল উদ্দিন

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকি।

বুধবার (৩০এপ্রিল) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে অনুমোদন প্রদানের বিষয়টি জানানো হয়। একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছেন আইবিডাব্লিউএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজি মোঃ জসিম উদ্দিন।

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহি প্রতিনিধি মনোনীত হয়েছেন পদুয়া এশিয়ান হসপিটালের ফাউন্ডার ডিরেক্টর, আল হিকমা মডেল একাডেমির চেয়ারম্যান ও পদুয়া সানরাজ স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।

গত ১৫মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার(প্রশাসন) প্রফেসর মোহাম্মদ আবদুস ছত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কামাল উদ্দিনকে বিদ্যোৎসাহি প্রতিনিধি মনোনীত করা হয়।

মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহি প্রতিনিধি কাজি জসিম উদ্দিন ও মোহাম্মদ কামাল উদ্দিন তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেদককে জানান, এ মাদ্রাসার অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এ মাদ্রাসার উন্নয়ন ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার জন্য আমাদের ভূমিকা সবসময় থাকবে ইনশাল্লাহ।

বিষয়ে পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকি বলেন, ‌লোহাগাড়া উপজেলার পদুয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসাটি দীর্ঘদিনের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আমি আশা করি। এজন্য আমি কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ইলিয়াছ সিদ্দিকি, বিদ্যোৎসাহী প্রতিনিধি কাজি জসিম ও কামাল উদ্দিন

প্রকাশিত: ১০:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫