
নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ আলী নেওয়াজ। তার পিতার মরহুম নজির আহমদ সওদাগর। তিনি পদুয়া ইউপির সাবেক সফল মেম্বার ছিলেন। তিনি একজন ব্যবসায়ী। সাবেক মেম্বার মোঃ আলী নেওয়াজ পদুয়া ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি মানুষের ভালবাসা নিয়ে বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলেন।
মানুষের ভালবাসা, আন্তরিকতা নিয়ে আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যে এলাকায় বিভিন্ন সামাজিক, শিক্ষামুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আলী নেওয়াজ জানান,বিগত ইউপি নির্বাচনে মানুষের ভালবাসা নিয়ে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলাম। মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে মেম্বার পদে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ।
মেম্বার পদপ্রার্থী সাবেক মেম্বার মোঃ আলী নেওয়াজ ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




