
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অাওতাধীন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলাস্থ হাংগর বিটের নতুন স্টাফ ব্যারাক হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১অাগস্ট (মঙ্গলবার) সকালে হাংগর বিটের স্টাফ ব্যারাক হাউজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. মোজাম্মেল হক শাহ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পদুয়া সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরফাত,
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান,মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন, পদুয়া বিট কর্মকর্তা মোজাম্মেল হক, সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ,সহ অারো অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা অাব্দুল কাদের।
উদ্বোধন শেষে অফিসের সামনে বৃক্ষের চারা রোপন করেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সহ অতিথিরা।

উল্লেখ্য,অনুন্নয়ন খাতের আওতায় আনুমানিক
১৪লক্ষ ৪২হাজার টাকা ব্যয়ে নান্দনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনে এ নতুন অফিস নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী নতুুন স্টাফ ব্যরাক হাউজের বিভিন্ন কক্ষগুলো পরিদর্শন করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



