ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার পদুয়া ৩ নাম্বার ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট আবু তাহের। ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মুফিজুর রহমান, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, আহবায়ক রফিক কোম্পানি, যুগ্ম-আহবায়ক আবুল হাসেম সহ আরো অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা মমতাজ মেম্বার, উপজেলা যুবদল নেতা ডাক্তার শাহ আলম, যুবদল নেতা মোরশেদ আলম, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদুল আলম, সহ-সভাপতি আলী আহমদ, যুবদল নেতা এরফানুল হক, মোহন চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদুয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত: ০১:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬