
রায়হান সিকদারঃ
সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। লোহাগাড়ায় ১১১টি মণ্ডপে হবে শারদীয় দূর্গাপূজা।
পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।
২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার পদুয়া গুপ্ত বাড়ি , বাসুদেব মন্দির ও হিন্দু নয়া পাড়ায় পুজা মণ্ডপগুলো পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন ইউএনও মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।
তারা পুজা কমিটির সাথে সার্বিক প্রস্তুতি সম্বন্ধে খোঁজখবর নেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য স্থাপিত সিসি ক্যামেরা গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার,সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন, এবারে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।পূজা মন্ডপে সার্বিক ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। দুর্গোৎসব কে সামনে রেখে আমরা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছি। মণ্ডপের সভাপতি-সম্পাদকের সাথে কথা বলেছি। পূজার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেখতে পারে এ ব্যাপারে কঠোর নিরাপত্তা দেওয়া হবে।ইতিমধ্যে মণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, কোন ধরনের সমস্যা ছাড়া সকলের অংশগ্রহণে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















