ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে গভীর রাতে অভিযান, ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ

রায়হান সিকদারঃ

জেলা এনএসআই চট্টগ্রামের  তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় অবৈধ মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল গভীর রাতে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এই সময় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে কৃষি জমি চাষের অনুপযোগী করার সময় ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।

বর্তমানে জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাকগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মং এছেন জানান, জ‌মির উর্বরতা রক্ষায়, মাটি কাটা ব‌ন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।প্রতিনিয়ত মাটি, বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে গভীর রাতে অভিযান, ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ

প্রকাশিত: ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬