
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিনের পক্ষ থেকে পদুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২৯ জানুয়ারী (বুধবার) সকালে উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১’হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
এসময় উপস্হিত ছিলেন উত্তর পদুয়া সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অামানুল হক,মুহাম্মদ বাবুল, পদুয়া ইউপি সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, পদুয়া ইউপি মেম্বার মুহাম্মদ শফিকুল ইসলাম, মহিলা মেম্বার রেহেনা আকতার, রওশন আরা বেগম, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ জসিম উদ্দিন, পদুয়া ইউপির তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাঈদী।

শিক্ষা উপকরণ সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















