
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট সংলগ্ন জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ অসহায় জেলে পরিবারের অসহায়ত্বের কথা শুনে নগদ টাকা খাদ্যসামগ্রী ও ক্রোকারিজ সামগ্রী নিয়ে ছুটে গেলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সিনিয়র সদস্য,পদুয়ার কৃতি সন্তান রিটু দাশ বাবলু।
(২১জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে
সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ী গুলো পরিদর্শন করে মানবিক উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী, ক্রোকারিজ সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও পদুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল পারভেজ, যুবলীগ নেতা একরামুল হক বাদশা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ লোহাগাড়া শাখার সভাপতি মো.দস্তগির, আবুল কাশেমসহ আরো অনেকেই।
এসময় রিটু দাশ বাবলু বলেন, পদুয়া জলদাশ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জেলে পরিবারের অসহায়ত্বের কথা শুনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী দিতে আসলাম। এখানে এসে যা দেখলাম আমি খুবই মর্মাহত। ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ী থেকে তারা কিছু বের করতে পারেননি। তারা খুবই বেশী অসহায়। বর্তমানে ঘরবাড়ী সব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদেরকে মানবিকভাবে সাহায্য করা দরকার। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাদের খুবই উপকার হবে।
উল্লেখ্য: ১৮জানুয়ারী সোমবার সন্ধ্যায় পদুয়া তেওয়ারীহাট সংলগ্ন জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি অসহায় জেলে পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
তাদের এই অসহায়ত্ব অবস্থায় সমাজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এলাকাবাসী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




