
লোহাগাড়া প্রতিনিধিঃ
নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আগামী কয়েক মাস লোহাগাড়ার ৬ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পদুয়ার আলী সিকদার পাড়ার কৃতি সন্তান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনিস সিকদার।
তিনি ইতিমধ্যে নির্বাচনী এলাকায় তার কার্যক্রম শুরু করেছেন। এলাকার সামাজিক কর্মকান্ডে তিনি অংশগ্রহণ করেন।
মোঃ আনিস সিকদার পদুয়া আলি সিকদার পাড়া গ্রামের প্রবীণ ব্যবসায়ী মরহুম হাজ্বী আবদুর রশিদ সওদাগরের পুত্র।
ইতিমধ্যে তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।এলাকার মানুষের কাছ থেকে পাচ্ছেন বুক ভরা ভালবাসা এবং আন্তরিকতা।মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
পদুয়ার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আনিস সিকদার জানান,আমি এলাকার মানুষের ভালবাসা চাই,দোয়া চাই, সহযোগীতা চাই, সমর্থন চাই। আগামী নির্বাচনে পদুয়ার ৬নং ওয়ার্ডের মানুষের ভালবাসা ও এলাকার সার্বিক উন্নয়নে মেম্বার পদে নির্বাচন করব ইনশাল্লাহ। নির্বাচিত হলে এলাকার মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, এলাকার বিভিন্ন উন্নয়নে সবসময় পাশে থাকবো । মুলত মানুষের সেবা করার মন মানসিকতা নিয়ে ৬নং ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহন করব। ইতিমধ্যে এলাকাবাসীর ব্যাপক ভালবাসা ও সাড়া পাচ্ছি। এলাকার মানুষের গণরায়ে আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আনিস সিকদার পদুয়ার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও ভালবাসা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




