
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান মো:সাহাব উদ্দিন মালেশিয়া কুয়ালালামপুরে অবস্থিত ভিক্টোরিয়া ইন্টারন্যশনাল কলেজ থেকে ২য় ডিসেম্বর ১৮ইং পেতালিং যায়া হিলটন হোটেলে অনুস্টিত সমাবর্তনের মাধ্যমে গ্র্যাজুয়েট শেষ করেছে। সে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের নুরুল ইসলামের সন্তান।সে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন এর ছোট ভাই। শিক্ষা জীবনে উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা শুরু করে। পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে। পরে সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচ. এস. সি পাস করে। পরবর্তীতে মালেশিয়ার ভিক্টোরিয়া ইন্টারন্যশনাল কলেজ থেকে বি.বিএ অনার্স শেষ করে। তার জীবনের সফলতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















