রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানা পুলিশ ও লোহাগাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ৮আগষ্ট বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ডেঙ্গু,গুজব ও মাদক প্রতিরোধে জনসচেতনতামুলক কমিউনিটি পুলিশ সভা অনুষ্টিত হয়েছে।
পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোহেল সিকদার।
বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি,পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবছার আহমদ, পদুয়া ইউপির সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী মুহাম্মদ বাবলু, যুবলীগ নেতা মুহাম্মদ আদিল চৌধুরী।
সভায় বক্তারা ডেঙ্গু, গুজব,মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আহবান জানান।
অনুষ্টানে এছাড়াও পদুয়ার রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























