
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
আগামী চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা মোঃ আসহাব উদ্দিন।
তিনি নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন এবং নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন।
আসহাব উদ্দিন ছোটকাল হতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছেন। তিনি বর্তমানে চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্বে দিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
তার স্বপ্ন মানুষের সেবা করা। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে চরম্বা ইউপির চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন।
ইতিমধ্যে এলাকায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মানুষের আন্তরিক ভালবাসায় মুগ্ধ হচ্ছেন তিনি।
চরম্বা ইউপির আগামীর সম্ভাব্য,চেয়ারম্যান পদপ্রার্থী,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ আসহাব উদ্দিন বলেন, আমি চরম্বাবাসীর পাশে থেকে সেবা করতে চাই। আমি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি।
লোহাগাড়ার আন্দোলন সংগ্রামে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে যেকোন অংশগ্রহণ করেছি।
আপনি আসহাব উদ্দিন দলের প্রতি মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদি? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি মানিই মানুষের কল্যাণে কাজ করা। অসহায় মানুষের পাশে ছুটে চলা। দলের প্রতি আমার আস্হা,বিশ্বাস রয়েছে অতীতেও যেকোন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি অত্যন্ত আশাবাদি তিনি আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে আগামী চরম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
চরম্বা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসহাব উদ্দিন এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















