ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার প্রতীককে জয়ী করতে যুবলীগ প্রস্তুত: একেএম আসাদ

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

আগামী নির্বাচনে নৌকার প্রতীককে জয়ী করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আসাদ।
তিনি বলেন,সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক শক্তিশালী এবং যেকোন সংকট,ষড়যন্ত্র মোকাবেলায় অতীতেও সক্রিয় ছিল ভবিষ্যতেও সক্রিয় থাকবে।

‘আগামী সংসদ নির্বাচনে যুবলীগের করণীয় নির্ধারণ’ এজেন্ডা নিয়ে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের কার্যালয়ে সাতকানিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি কাউন্সিলর সাইফুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জাবেদ ইকবাল ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন মিন্টু।

সাতকানিয়ার প্রতিটি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর।তিনি যুবলীগ নেতৃবৃন্দকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন,সরকারে বিরুদ্ধে দেশী বিদেশী প্রতিক্রিয়াশীল গোষ্ঠি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত।যুবলীগের নেতৃত্ব দেশের যুবসমাজকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো:ইলিয়াছ উদ্দীন ইলু,মো:সেলিম,আব্দুস সোবহান,যুগ্ম-সম্পাদক মো:মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক এম খোরশেদ আলম,মো:শফি,স্বাস্থ্য সম্পাদক মামুন উদ্দীন,সহ-সম্পাদক আব্বাস উদ্দীন ইকবাল,সদস্য মো:কাউসার, নলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দীন মিন্টু,ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহার উদ্দীন,সাধারন সম্পাদক তৈয়বুল ইসলাম,কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো:ইউসুপ,যুগ্ম-আহবায়ক শাহীনুর রেজা,চরতী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:আলী,সাধারন সম্পাদক মো:জাহেদ,সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:মামুন উদ্দীন,সাধারন সম্পাদক আনিসুল হক বাবুল,এওচিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো:ইউনুচ,পশ্চিম ঢেমশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:হাসান,সাধারন সম্পাদক মফিজুর রহমান,ঢেমশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিপ্লব পালিত,যুগ্ম-আহবায়ক মো:শাহেদ,আক্কাস উদ্দীন,সাতকানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হক,পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:জাহেদ,মো:মিনহাজ উদ্দীন,মো:সোহেল,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো:তারেক সাজ্জাদ প্রমূখ।

সভায় যুবলীগ নেতৃবৃন্দ আগামী ২৯শে অক্টোবর(সোমবার) কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থনে মোটর শোভা যাত্রায় সাতকানিয়া উপজেলা এবং পৌরসভার আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানান এবং শোভাযাত্রা সফল করার সকল প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন।

বর্ধিত সভায় সাতকানিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:আবুল হোছেনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নিয়ম শৃঙ্খলা বহির্ভুত কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতকানিয়া পৌরসভা আওয়ামী যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক বিকেএস সোহেলকে(৪নং ওয়ার্ড) সংগঠন থেকে অব্যহতি প্রদান করে মো:মাহবুবকে(৩নং ওয়ার্ড) তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নৌকার প্রতীককে জয়ী করতে যুবলীগ প্রস্তুত: একেএম আসাদ

প্রকাশিত: ০৮:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮