ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেলসন ম্যান্ডেলার নাতিকে আটকাল ইসরায়েল

গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এ ঘটনায় দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গুরুতর অপরাধের অভিযোগ তুলেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নৌবহরে থাকা সব কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি বলেন,
“গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়া শুধু গাজার দুর্ভোগ লাঘবের প্রচেষ্টাকে ব্যাহত করেনি, বরং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈশ্বিক সংহতির ওপরও এটি এক গুরুতর আঘাত।”

রামাফোসা আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনা সরাসরি লঙ্ঘন করেছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের সময় মান্ডলা ম্যান্ডেলা এক সাক্ষাৎকারে বলেন,
“ইসরায়েলি দখলের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ।”

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আইসিজেতে মামলা করেছে। সেই মামলায় আরও কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নেলসন ম্যান্ডেলার নাতিকে আটকাল ইসরায়েল

প্রকাশিত: ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫