ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদের জনগনের পাশে থাকার আহবান আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

২ মে বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপস্থিত থেকে সারাদেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা, করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ এমপি,সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন অনির্ধারিত এই সভা থেকে।

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সব সময় জনগণের পাশে থেকে মানবিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সাথে সারাদেশে সরকারিভাবে বিতরণকৃত ত্রাণ বিতরণ কার্যক্রমে যাতে কোন ধরনের অনিয়ম না হয় এবং খেটে খাওয়া কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে যাতে খাদ্য সহায়তা পৌঁছায় সে ব্যাপারে সকলকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ধান কেটে কৃষককে সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নেতাকর্মীদের জনগনের পাশে থাকার আহবান আওয়ামী লীগের

প্রকাশিত: ০২:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০