
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন লোহাগাড়া সদর ইউপির নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার পদে লড়ছেন মওলার পাড়া এলাকার বাসিন্দা রেহেনে আকতার প্রকাশ মনু। তার স্বামী জিয়াবুল হক একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। রেহেনা আকতার মনু নির্যাতিত নিপিড়িত এলাকার নারীদের সেবা করার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেছেন। পাচ্ছেন এলাকার মানুষের ভালবাসা ও আন্তরিকতা। এলাকার নারীদের কল্যাণে ও এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে তিনি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।
লোহাগাড়া সদরের ৭,৮,৯ নং সংরক্ষিতত আসনের মেম্বার পদপ্রার্থী রেহেনা আকতার প্রকাশ মনু জানান,আমি নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার স্বপ্ন এলাকার উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করার। আমি নির্বাচিত হলে অত্র তিন ওয়ার্ডের মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাবো এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন,নারীদের স্বাবলম্বী করতে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















