
নিজস্ব প্রতিবেদকঃ
তারুণ্যের উচ্ছাসে এগিয়ে চলছে স্বপ্নের সোনার বাংলাদেশ। তরুণরা এখন নেতৃত্ব দিচ্ছে দেশ-বিদেশে। দেশের বিভিন্ন দপ্তরে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে। যুগিয়েছে সাহস আর উদ্যাম। তারুণ্যের আভাস নিয়ে আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন সুখছড়ি হাঁছির পাড়া গ্রামের মরহুম নুরুল কবিরের পুত্র মোঃ মামুন উদ্দিন। তার চাচা নুর আহমদ ছিলেন রুপালি ব্যাংক লিমিটেডের জিএম ও ব্যবস্হাপক।
আগামী ২০ অক্টোবর আমিরাবাদ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারুণ্যের অহংকার মোঃ মামুন উদ্দিন।
মেম্বার প্রার্থী মোঃ মামুন উদ্দিন শিক্ষা জীবন শেষ করে ব্যবসায় জড়িয়ে পড়েন। তার স্বপ্ন ছিল বড় হয়ে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে সেবায় নিয়োজিত রাখা। তার স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে তিনি মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এলাকার সামাজিক ও শিক্ষামুলক সংগঠনে তিনি সম্পৃক্ত আছেন। মানুষের সেবার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান বলে মেম্বার প্রার্থী মোঃ মামুন উদ্দিন জানিয়েছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে এলাকায় আমার পরিবারের একটি সুনাম ও ঐতিহ্য রয়েছে। এলাকার অবকাঠামো উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাকে সবাই সমর্থন দিয়েছে। হাছির পাড়া থেকে যারা মেম্বার পদে নির্বাচন করতে অাগ্রহ করেছিল তারাও আমাকে সমর্থন দিয়েছে। হাছির পাড়া থেকে বর্তমানে আমিই একক মেম্বার প্রার্থী। মানুষের ভালবাসা নিয়ে তিনি নির্বাচনে মেম্বার পদে বিজয়ী লাভ করবেন বলে শতভাগ অাশাবাদী।
সকলের দোয়া,ভালবাসা ও সহযোগীতায় আমি আমিরাবাদ ৮নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















