ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে গুজব ছড়ালে মামলা

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ প্রচার এবং অপপ্রচার হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব দল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি করবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। গতকাল ইসি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রচার রোধে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘প্রশাসন এরই মধ্যে ২৪ ঘণ্টা তদারকি শুরু করেছে। আমরাও সোমবার থেকে তদারকি করব। এ জন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশাপাশি কাজ করবে। এ ছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও। ’ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেন নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার না হয়।

কোনো প্রপাগান্ডা যেন কেউ না চালাতে পারে সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। কেউ যদি প্রপাগান্ডা চালায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ‘এ জন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ভুয়া সংবাদ প্রচার না করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা। ‘

সূত্র:কালের কন্ঠ।
ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নির্বাচন নিয়ে গুজব ছড়ালে মামলা

প্রকাশিত: ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮